News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief Arrested:তেলিয়ামুড়া স্টেশনে চোরের দৌরাত্ম্য, হাতেনাতে আটক এক
Image

Thief Arrested:তেলিয়ামুড়া স্টেশনে চোরের দৌরাত্ম্য, হাতেনাতে আটক এক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর : রাজ্যজুড়ে চুরির ঘটনা দিন দিন যেন বেড়ে চলছে৷  ওইসব চুরির ঘটনাগুলি লাগাম টানতে পারছে না পুলিশ প্রশাসন৷ যার ফলে এবার আমজনতা চোরকে পাকড়াও করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিতে হচ্ছে৷ ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন তৃষা বাড়ি রেলস্টেশন চত্বরে বৃহস্পতিবার৷ 

এদিন এক দাগী চোর রেলস্টেশন চত্বরে সোহাগ দাস নামে জনৈক  ব্যক্তির দোকান থেকে নগদ অর্থ চুরি করে পালিয়ে যাবার পথেই স্টেশন চত্বরে বিভিন্ন হকাররা ঘটনাটি প্রত্যক্ষ করে চোরকে পাকড়াও করে৷ ওই সময় সোহাগ দাস নামে জৈনক দোকানি প্রাকৃতিক কর্ম করার জন্য পাশে শৌচালয়ে গিয়েছিলেন৷  এই সুযোগকে কাজে লাগিয়ে চোর গৌতম তাঁতি তার হাত সাফাই করে৷ পরে স্টেশন চত্বরে থাকা বিভিন্ন হকাররা গৌতম তাঁতিকে পাকড়াও করে উওম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়৷ 

অন্যদিকে স্টেশন চত্বরে  জি.আর.পি পুলিশ থাকলেও না থাকার মত বলে অভিযোগ৷ দোকানি সোহাগ দাস অভিযোগ করে জানান, রেলস্ট্রেশন চত্বরে নিত্যদিন চুরির ঘটনা হলেও জি.আর.পি পুলিশের ভূমিকা অনেকটা নিষ্প্রভ৷ অভিযোগ এই স্টেশন চত্বরে চোরের দল নিত্যদিন মোবাইলসহ বিভিন্ন সামগ্রী যাত্রীদের থেকে চুরি করে নিয়ে যাচ্ছে এমনই অভিযোগ অহরহ থাকলেও জি.আর.পি পুলিশের ভূমিকা হতাশাজনক৷

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top