News Flash

  • Home
  • বিনোদন
  • সুকেশ চন্দ্রশেখর মামলায় ফের নোরা ফতেহিকে সমন পাঠাল দিল্লি পুলিশ
Image

সুকেশ চন্দ্রশেখর মামলায় ফের নোরা ফতেহিকে সমন পাঠাল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিনকে আট ঘণ্টা জেরা করার পর এবার নোরা ফতেহিকেও সমন পাঠাল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় তাঁকে জিজ্ঞাসাবাদের ডেকে পাঠিয়েছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডাব্লু) শাখা। এর আগেও সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার তোলাবাজির মামলায় নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ করেছিল দিল্লি পুলিশ।

তদন্তকারীদের দাবি, শুধুমাত্র জ্যাকলিন ফার্নান্ডেজ নন, নোরা ফতেহির মতো সেলিব্রেটিও সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার তোলাবাজির মামলায় জড়িত। নোরা ফতেহি, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো সেলিব্রেটিরা সুকেশ চন্দ্রশেখরের থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ। এর আগে জ্যাকলিনকে আট ঘণ্টার জেরায় একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং শাখার আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী, সুকেশের সঙ্গে তাঁর সম্পর্ক এবং তাঁর কাজ নিয়ে নানা প্রশ্ন করা হয়েছে এই নায়িকাকে।
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, এই মামলার সঙ্গে যুক্ত পিঙ্কি ইরানি বৃহস্পতিবার ইকোনমিক অফেন্সেস উইং-এর অফিসে যাবেন। এমন পরিস্থিতিতে নোরা ফাতেহিকেও তলব করা হয়েছে। তবে এই মামলায় সরাসরি জ্যাকলিন এবং নোরার মধ্যে কোনও পারস্পরিক সম্পর্ক নেই বলেই জানা গিয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সিপি ক্রাইম রবীন্দ্র যাদবের মতে, এই মামলায় নোরা ফাতেহি এবং জ্যাকলিন ফার্নান্দেজের মধ্যে সরাসরি কোনও সম্পর্ক নেই।

Releated Posts

২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির

চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…

ByByNews Desk Jun 11, 2026

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top