News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেতাজী চৌমুহনীতে যুবকের মৃতদেহ উদ্ধার ভাড়া বাড়িতে
Image

নেতাজী চৌমুহনীতে যুবকের মৃতদেহ উদ্ধার ভাড়া বাড়িতে

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : ভাড়া বাড়ি থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ৷ ঘটনা মঙ্গলবার রাজধানীর নেতাজী চৌমুহনী এলাকায়৷ মৃত যুবকের নাম নীলদীপ ভট্টাচার্য(৪০)৷ খবর পেয়ে ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ মৃত্যুর কাবণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকাবাসীদের মধ্যে৷ 

ঘটনার বিবরণে প্রকাশ, গত ২ মাস আগে নেতাজী চৌমুহনী এলাকায় ভাড়া বাড়িতে এসেছে ওই যুবক৷ পরিবার সুত্রে জানা গেছে রাজধানীর কের চৌমুহনী এলাকার তার নিজ বাড়ি ছিল৷ তবে বাড়ি ঘর বিক্রি করার পড়েই ওই বাড়িতে ভাড়া থাকছে সে৷ মঙ্গলবার সকালে অনেকক্ষণ ধরে দরজা না খোলায় বাড়ীর মালিক ডাকাডাকি শুরু করলেও কোনও উত্তর পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত দরজা ভেঙ্গে দেখা যায় বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে নীলদীপ৷ 

খবর দেওয়া হয় পশ্চিম থানায়৷ ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ তবে ওই যুবকের ঘরে বেশ কিছু খালি মদের বোতল পাওয়া গেছে৷ ধারনা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপান করেছিল সে গত রাতে৷ তবে ময়নাতদন্তের পড়েই মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top