News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • স্বস্তি পেল রাজ্য সরকার, পুজোয় অনুদান দেওয়া নিয়ে হস্তক্ষেপ করতে নারাজ কলকাতা হাইকোর্ট
Image

স্বস্তি পেল রাজ্য সরকার, পুজোয় অনুদান দেওয়া নিয়ে হস্তক্ষেপ করতে নারাজ কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.): দুর্গাপুজোয় অনুদান দেওয়া নিয়ে হস্তক্ষেপ করতে নারাজ কলকাতা হাইকোর্ট। ফলে রাজ্য সরকারের অস্বস্তি কেটে গেল। তবে ৬টি নির্দেশিকা তৈরি করে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শর্তসাপেক্ষে প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য। রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য। তবে রাখা হয়েছে ছ’টি শর্ত। অনুদানের ভিত্তিতে পুজোর কোন খাতে কী খরচ হয়েছে, তার যাবতীয় হিসেব জমা করার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। ৬০ হাজার টাকা অনুদানের পাশাপাশি পুজো কমিটিগুলি বিদ্যুৎ বিলেও পাবে ছাড়। পাশাপাশি সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানান তিনি। এ নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। পাশাপাশি দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারকে স্বস্তি দিয়ে পুজো অনুদানে সায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে রাখা হয়েছে ছ’টি শর্ত।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top