News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সপ্তম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়া যাত্রা, জনমানসে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা
Image

সপ্তম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়া যাত্রা, জনমানসে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা

তিরুবনন্তপুরম, ১৩ সেপ্টেম্বর (হি.স.): দেখতে দেখতে সপ্তম দিনে পড়ল রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়া যাত্রা। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার কেরল পর্বের তৃতীয় দিনে পড়ল মঙ্গলবার। মঙ্গলবার সকালে তিরুবনন্তপুরমের কাজকুটমের কাছে কন্যাপুরম থেকে শুরু হয় আজকের যাত্রা। কেরল পর্বে যাত্রার তৃতীয় দিনে সকাল ৭টা ১৫ মিনিটে পথ চলা শুরু হয় কংগ্রেস নেতা-কর্মীদের। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়া যাত্রার অংশ নেন অসংখ্য কংগ্রেস নেতা-কর্মীরা।

সাধারণ মানুষের মধ্যেও বিষয়ে উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে। স্কুল পড়ুয়া থেকে ছোট ছেলে-মেয়ে, রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় অংশ নেন তাঁরা। ভারত জোড়া যাত্রার মধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনের সঙ্গেও সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। রাহুলের কাছে অনেক অভাব-অভিযোগের কথা তুলে ধরেন তাঁরা। সাধারণ মানুষও রাহুলের সঙ্গে মিলিত হয়ে নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top