News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্রমণ কমে ৪,৩৬৯; ভারতে সক্রিয় রোগী কমে ০.১০ শতাংশ, মৃত্যু ২০ জনের
Image

কোভিড-সংক্রমণ কমে ৪,৩৬৯; ভারতে সক্রিয় রোগী কমে ০.১০ শতাংশ, মৃত্যু ২০ জনের

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে, নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে মৃত্যুও। আগের দিনের তুলনায় অনেকটাই কমে বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬৯ জন। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,১৮৫-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২০ জনের (শুধুমাত্র কেরলেই ৭ জনের মৃত্যু হয়েছে)। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪৬ হাজার ৩৪৭-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার এই মুহূর্তে ৯৮.৭১ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬৯ জন, ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৫,০৪,৯৪৯। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৪৬ হাজার ৩৪৭-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২১ লক্ষ ৬৭ হাজার ৬৪৪ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২১৫.৪৭-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৯,৩০,৪১৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭১ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫,১৭৮ জন। ভারতে দৈনিক করোনা-সংক্রমণের হার কমে ১.২৫ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026

ধর্মের নামে বিদ্বেষ প্রত্যাখ্যান, বিশ্বজুড়ে ঐক্য ও সম্প্রীতির ডাক ধর্মীয় নেতাদের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মের নামে বিদ্বেষ, অপমান, অমানবিকীকরণ ও হিংসাকে প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে সম্প্রীতি, পারস্পরিক সম্মান ও…

ByByNews Desk Aug 30, 2026

তাসখন্দে যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের তাসখন্দে রবিবার যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজিত একটি যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top