News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এসসিও সম্মেলনে যোগ দিতে সমরকন্দ যাচ্ছেন মোদী, জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
Image

এসসিও সম্মেলনে যোগ দিতে সমরকন্দ যাচ্ছেন মোদী, জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর ২২ তম শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী চলতি মাসের ১৫ তারিখ, দু’দিনের সফরে উজবেকিস্তানের সমরকন্দ যাচ্ছেন। উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মিরজিওইয়েভ-এর আমন্ত্রণেই প্রধানমন্ত্রীর এই সফর। এই সম্মেলনের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলির নেতৃবৃন্দ, এসসিও-র মহাসচিব, সংগঠনের আঞ্চলিক জঙ্গিদমন কর্মসূচীর কার্যনির্বাহী অধিকর্তা, তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা যোগ দেবেন।

এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। উজবেকিস্তানে আয়োজিত এসসিও সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top