News Flash

  • Home
  • প্রধান খবর
  • তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে হোটেলে ভয়াবহ আগুন; প্রাণ হারালেন ৮ জন, আহত ৪
Image

তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে হোটেলে ভয়াবহ আগুন; প্রাণ হারালেন ৮ জন, আহত ৪

হায়দরাবাদ, ১৩ সেপ্টেম্বর (হি.স.): তেলেঙ্গানারার সেকেন্দ্রাবাদে একটি হোটেলে আগুন লেগে প্রাণ হারালেন মোট ৮ জন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার মধ্যরাতে সেকেন্দ্রাবাদ এলাকায় অবস্থিত একটি হোটেলে আগুন লাগে। গ্রাউন্ড ফ্লোরে ইলেকট্রিক স্কুটার রিচার্জিং ইউনিটে আগুন লাগে, সেখান ধোঁয়া ছড়িয়ে পড়ে প্রথম ও দোতলায়।

পুলিশ জানিয়েছে, একটি বৈদ্যুতিক বাইকের শোরুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শোরুমের উপরে থাকা হোটেলে আগুন ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ওই হোটেলে থাকা ৮ জনের মৃত্যু হয়েছে। হায়দরাবাদের কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ২৫-৩০ জন ছিলেন ওই হোটেলে। আগুন ও ধোঁয়ায় মৃত্যু হয়েছে ৮ জনের। বাকিরা বহুতল থেকে ঝাঁপ দেন এবং স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। আহত অবস্থায় সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোটেলে আগুনে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মন্ত্রী মহম্মদ মাহমুদ আলি। তিনি বলেছেন, “খুবই দুঃখজনক ঘটনা। দমকল কর্মীরা লজ থেকে মানুষজনকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কিছু মানুষ মারা যান। লজ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে আমরা তা খতিয়ে দেখছি।”

Releated Posts

পরিস্থিতির উন্নতি হলেও ইরানে অপ্রয়োজনীয় সফর এড়াতে ভারতীয়দের পরামর্শ

তেহরান, ২৪ জুন (আইএএনএস): ইরানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের আপাতত অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার…

ByByNews Desk Jun 24, 2026

‘জিহাদ’ মন্তব্য ঘিরে বিতর্কে জমিয়ত প্রধান আরশাদ মাদানি, হরিদ্বারে বক্তব্যে রাজনৈতিক তরজা

হরিদ্বার/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের কালিয়ার এলাকায় অনুষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংগঠনের জাতীয় সভাপতি…

ByByNews Desk Jun 24, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026
Scroll to Top