News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Unnat Godhan Scheme:মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পে রাজ্যের ৭৬, ৪২৬টি গাভীকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়েছে
Image

Unnat Godhan Scheme:মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পে রাজ্যের ৭৬, ৪২৬টি গাভীকে কৃত্রিম প্রজননের আওতায় আনা হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর : রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্প ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত চলবে। এই প্রকল্পে ভর্তুকি বাবদ সরকার মোট ১৫ কোটি ৭২ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয় করবে। প্রকল্প রূপায়ণের নির্ধারিত সময়ের মধ্যে ৩ লক্ষ ১২ হাজার ডোজ হিমায়িত বীর্যের মাধ্যমে কৃত্রিম গোপ্রজনন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সচিব টি কে দেবনাথ এই সংবাদ জানান। তিনি জানান, এই প্রকল্পে প্রতি ডোজ লিঙ্গ নির্ধারিত হিমায়িত বীর্যে সরকারি ভর্তুকির পরিমাণ ৫০৪ টাকা। তিনি জানান, জুলাই ২০২২ পর্যন্ত রাজ্যে এই প্রকল্পে ৭৬, ৪২৬টি গাভীকে কৃত্রিম প্রজননের জন্য ১,২৯,৯২৩টি ডোজ দেওয়া হয়েছে। জুলাই ২০২২ পর্যন্ত রাজ্যে এই প্রকল্পে ১৩,২৬৬টি স্ত্রী বাছুর জন্ম নিয়েছে। যা শতাংশের নিরিখে ৯০ শতাংশের কাছাকাছি।

সাংবাদিক সম্মেলনে সচিব আরও জানান, এই প্রকল্পের আওতায় জন্মানো স্ত্রী বাছুরগুলির জন্য ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে সুষম খাদ্য দিতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এতে মোট ৫ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয় হবে। তিনি জানান, উত্তর পূর্বাঞ্চল পর্ষদ ও রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বহির্রাজ্য থেকে ১২০টি উন্নত প্রজাতির দামড়ী বাছুর সুবিধাভোগীদের মধ্যে দেওয়া হয়েছে। আরও ১২০টি সুবিধাভোগীদের মধ্যে দেওয়া হবে। তিনি জানান, এই প্রকল্পের সুবিধা জনগণের মধ্যে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক প্রচার করা হচ্ছে দপ্তরের উদ্যোগে। ইতিমধ্যেই রাজ্যের ১,১৭৮টি গ্রামে গ্রামসভা করা হয়েছে। দপ্তরের উদ্যোগে কৃত্রিম প্রজননের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, বর্তমানে রাজ্যে বাৎসরিক দুধের চাহিদা ২ লক্ষ ৫৭ হাজার ৪৮০ মেট্রিকটন। সচিব জাতীয় লাইভস্টক মিশনের অধীনে বিভিন্ন প্রকল্প কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি জানান, জাতীয় লাইভস্টক মিশনে গ্রামীণ মুরগী খামার কর্মসূচিতে ব্রুডার হাউস নির্মাণের ক্ষেত্রে উদ্যোগীদের মূলধন ভর্তুকি ৫০ শতাংশ অথবা ২৫ লক্ষ টাকা পর্যন্ত মূলধনের উপর ভর্তুকি পাওয়ার সংস্থান রয়েছে। ছাগল বা ভেড়ার খামার নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত মূলধনের উপর ভর্তুকির সংস্থান রয়েছে। শুকর ছানা প্রতিপালনের ক্ষেত্রে খামার নির্মাণের ক্ষেত্রে মূলধনের উপর ভর্তুকি ৫০ শতাংশ অথবা সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়ার সংস্থান রয়েছে। পশুখাদ্য তৈরি করার জন্য কারখানা নির্মাণের ক্ষেত্রে উদ্যোগীদের মূলধনের উপর ৫০ শতাংশ ভর্তুকি অথবা ৫০ লক্ষ টাকা পর্যন্ত মূলধনের উপর ভর্তুকি পাওয়ার সংস্থান রয়েছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন টিএলডিএ-র জেনারেল ম্যানেজার ড. অনাদি শঙ্কর ভট্টাচার্য এবং প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের উপঅধিকর্তা ড. তমাল কিশোর রায়।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top