News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Homeopathy Doctor:হাতুড়ি দিয়ে মাথায় আঘাত, গুরুতর আহত হোমিওপ্যাথি ডাক্তার
Image

Homeopathy Doctor:হাতুড়ি দিয়ে মাথায় আঘাত, গুরুতর আহত হোমিওপ্যাথি ডাক্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর :  হাতুড়ি দিয়ে ডাক্তারের মাথা ফাটালো পঞ্চায়েত প্রধানের ভাই৷ ঘটনা সোমবার সকালে বাগমা বাজারে৷ এদিন সকালে বাগমা বাজারে  অগ্ণিকাণ্ডের ঘটনা শুনে   হোমিওপ্যাথি ডাক্তার কল্যাণ মজুমদার দোকান পরিদর্শনে গেলে, তারই জ্যাঠতুতু ভাই তথা বারভাইয়া পঞ্চায়েত প্রধানের মেজ ভাই বিশ্বজিৎ মজুমদার প্রকাশ্য বাগমা বাজারে হাতুড়ি দিয়ে ডাক্তার কল্যাণ মজুমদারের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে৷ কল্যাণ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়৷

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ  ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ কেন এই হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা না গেলেও আশঙ্কা করা হচ্ছে পূর্ব বিরোধের ধরেই এই ঘটনা সংঘটিত হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top