News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road Block:চারদিন যাবৎ বিদ্যুৎ নেই, ফটিকছড়ায় পথ অবরোধ
Image

Road Block:চারদিন যাবৎ বিদ্যুৎ নেই, ফটিকছড়ায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর :  বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে ফিডকো চরম ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে৷ জনগণের কাছ থেকে নিয়মিত মাশুল আদায় করলেও পরিষেবা প্রদানের ক্ষেত্রে তারা চরম ব্যর্থতার নজির স্থাপন করেছে৷ এসব বিষয় নিয়ে মোহনপুরের ফটিকছড়া সহ বিস্তীর্ণ এলাকায় তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে৷ বঞ্চিত জনতা কিছুদিন পরপরই পথ অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে চলেছেন৷

বিগত চারদিন বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে থাকার পর একপ্রকার বাধ্য হয়েই ফটিকছড়া এলাকায় আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করলো এলাকাবাসী৷ অভিযোগ ৪ দিন যাবত এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা নেই৷ মুখ থুবরে পড়েছে পরিষেবা৷ ফিডকো অফিসে অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা৷ দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে পুলিশ এসে অবরোধ মুক্ত করে ৷ রাজ্যের বিদ্যুৎ পরিষেবার জন্য যে সমস্ত অঞ্চলে ফিডকোকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত জায়গাতেই এলাকার বিদ্যুৎ ভোক্তাদের সমস্যা লেগেই রয়েছে৷ চার দিন আগে ফটিকছড়া এলাকায় একটি ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ে৷ স্থানীয়রা ফিডকো অফিসে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন৷ কিন্তু চারদিন অতিবাহিত হতে চললেও কর্তৃপক্ষ এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা শুরু করার জন্য কোন ধরনের উদ্যোগ নেননি বলে অভিযোগ করেন এলাকাবাসী৷ 

এই অবস্থায় এলাকায় বেহাল বিদ্যুৎ পরিষেবা হাল ফেরাতে আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করে বসে স্থানীয় জনতা৷ অবরোধস্থলে  আসেন লেফুঙ্গা থানার পুলিশ৷ পুলিশের সাথে দীর্ঘ আলোচনার পর এলাকায় বিদ্যুৎ পরিষেবা অতিসত্বর চালু হওয়ার আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top