News Flash

  • Home
  • দেশ
  • সুদীপ্ত রায়চৌধুরীর কসবার বাড়ি সিল করল সিআইডি
Image

সুদীপ্ত রায়চৌধুরীর কসবার বাড়ি সিল করল সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.): আয় বহির্ভূত সম্পত্তি মামলায় ব্যবসায়ী সুদীপ্ত রায় চৌধুরীর কসবার বাড়ি সিল করে দিল সিআইডি। সোমবার ওই বাড়ি তল্লাশি করতে যান আধিকারিকরা। কিন্তু সেই বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না বলে তাঁর বাড়ি সিল করে দেওয়া হয়েছে বলে খবর।

সোমবার আইপিএস অফিসার দেবাশিস ধর ও তাঁর ঘনিষ্ঠ সুদীপ্ত রায় চৌধুরীর বাড়িতে অভিয়ান চালায় সিআইডি। দেবাশিসের বিরুদ্ধে আয় বহির্ভুত সম্পত্তির অভিযোগ দায়ের হয় ব্যারাকপুর কমিশনারেটে।

জানা গিয়েছে, দেবাশিস ধর ২০১০ সালের আইপিএস। এর আগে বিধাননগর কমিশনারেটে তিনি অ্যাডিশন্যাল সিপি হিসাবে কর্মরত ছিলেন। এর আগে কোচবিহারের পুলিশ সুপার পদে ছিলেন দেবশিস। সেই সময়েই নির্বাচনে শীতলখুচিতে গুলিকাণ্ড হয়৷ ঘটনায় চার জনের মৃত্যু হয়৷ সেই ঘটনার পর থেকেই কম্পালসারি ওয়েটিংয়ে রয়েছেন তিনি৷
এদিকে সুদীপ্ত রায় চৌধুরীর বাড়িতে সিআইডির অভিযান নিয়ে দেবাশিস ধর জানিয়েছেন, যা সমস্ত কিছু অফিসিয়ালি বলার তা আমি তদন্তকারী অফিসারদের বলেছি। অফিসিয়ালি যা যা ডকুমেন্ট দেওয়ার সবটাই দিয়েছেন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top