News Flash

  • Home
  • প্রধান খবর
  • Murder:বীরভূমে অপহরণ করে খুন ইঞ্জিনিয়ারিং ছাত্র, জঙ্গল থেকে উদ্ধার নিথর দেহ

Murder:বীরভূমে অপহরণ করে খুন ইঞ্জিনিয়ারিং ছাত্র, জঙ্গল থেকে উদ্ধার নিথর দেহ

বীরভূম, ১১ সেপ্টেম্বর (হি.স.): কলকাতার বাগুইআটিতে দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজ্যে আবারও এক ছাত্রকে অপহরণ করে খুনের অভিযোগ। এ বার ঘটনাস্থল বীরভূম। অপহরণ করে খুন করা হয়েছে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে। মৃতের নাম সৈয়দ সালাউদ্দিন। তাঁর বাড়ি বীরভূমের খয়রাশোল থানার আহমেদপুর গ্রামে। রবিবার চৌপাহারি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহ।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত চৌপাহারি জঙ্গল থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়। তাঁর গলার নলি কাটা ছিল। সৈয়দ সালাউদ্দিনের পরিবারের দাবি, তাদের ছেলেকে অপহরণ করে খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এক সন্দেহভাজনকে আটকও করেছে পুলিশ। মৃতের পরিবার সূত্রে খবর, আসানসোলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতেন সৈয়দ। বন্ধুদের সঙ্গে পিকনিকে যাওয়ার কথা বলেছিলেন তিনি। এর পর শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর বাবা একটি ফোন পান। তাতে বলা হয়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ লাগবে ৩০ লক্ষ টাকা। তার পর রবিবার সকালেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top