News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানের বারমের-এ ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৪ পুণ্যার্থী, সকলেই গুজরাটের বাসিন্দা
Image

রাজস্থানের বারমের-এ ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৪ পুণ্যার্থী, সকলেই গুজরাটের বাসিন্দা

বারমের, ১০ সেপ্টেম্বর (হি.স.): রাজস্থানের বারমের জেলায় যাত্রীবোঝাই গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন পুণ্যার্থী। মৃত ৪ জনের মধ্যে ৩ জনই মহিলা। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে গুদমালানি থানার অন্তর্গত সিন্ধারি-সঞ্চর হাইওয়ের ওপর। মৃতদের বাড়ি গুজরাটে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ মহিলা ও একজন পুরুষের।

পুলিশ সূত্রের খবর, গুজরাটের বাসিন্দা ৪ জন জয়সলমেরের রামদেবরা মন্দির দর্শন করে ফিরছিলেন। গুদমালানি থানার অন্তর্গত সিন্ধারি-সঞ্চর হাইওয়ের ওপর তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই দুর্ঘটনার জেরে হাইওয়েতে দীর্ঘ সময় যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

Releated Posts

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026

ধর্মের নামে বিদ্বেষ প্রত্যাখ্যান, বিশ্বজুড়ে ঐক্য ও সম্প্রীতির ডাক ধর্মীয় নেতাদের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মের নামে বিদ্বেষ, অপমান, অমানবিকীকরণ ও হিংসাকে প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে সম্প্রীতি, পারস্পরিক সম্মান ও…

ByByNews Desk Aug 30, 2026

তাসখন্দে যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের তাসখন্দে রবিবার যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজিত একটি যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ, শীর্ষ কর্পোরেট কর্তাদের সঙ্গে বৈঠক সীতারামনের

শিকাগো, ৩০ আগস্ট (আইএএনএস): আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ ও তাঁদের উদ্দেশে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top