News Flash

  • Home
  • দিনের খবর
  • Mamata Banerjee:দুর্নীতির প্রশ্নে মমতাকে এক হাত নিলেন সূর্যকান্ত
Image

Mamata Banerjee:দুর্নীতির প্রশ্নে মমতাকে এক হাত নিলেন সূর্যকান্ত

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি. স.) : দুর্নীতির প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন

সিপিআইএম-এর বর্ষীয়ান নেতা সূর্যকান্ত মিশ্র।
শুক্রবার সূর্যবাবু সল্টলেকের সিজিও কমপ্লেক্স অভিযানে বলেন, “মুখ্যমন্ত্রী জানেন না এরকম কিছু বাংলায় হয় নাকি। কার টাকা কে লুঠ করছে, সব আপনি জানেন। তৃণমূলের লোকেরা কখন আপনার সঙ্গে আর কখন অন্য দলে, বোঝা যায় না। এত চোরেদের নামও মনে রাখতে পারি না আমি। তবে সব চোরেদের, দুর্নীতিগ্রস্তদের জেলে ভরতে হবে।”
একইসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, “তবে শুধু চোর ধরো জেল ভরো বললেই শেষ নয়। সমস্ত লুঠের টাকা এদের থেকে আদায় করতে হবে। ‘চোর ধরো জেল ভোর’ স্লোগান তুলে ফের একবার বামেরা শুক্রবার
মিছিল করে। কমপ্লেক্সের বাইরে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তোলেন তিনি। নাম না করেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সম্পর্কে হতাশা ব্যক্ত করতে দেখা যায় সূর্যকান্ত মিশ্রকে। সঙ্গে সিপিআইএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদকের দাবি, “তারপর সেই টাকা মানুষকে ফেরত দিতে হবে।”

পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান অবস্থা দেখে হতাশ সূর্যকান্ত মিশ্র। সিপিআইএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদকের মন্তব্য, “একজন ব্যক্তি, যিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন। বিরোধী দলনেতা হিসেবে তাঁকে চিনতাম। তাঁর এই অধঃপতন আমি ভাবতে পারিনি। লজ্জা করছে এটা ভেবে, ওঁর সঙ্গে কথাবার্তা বলতাম।”

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top