News Flash

  • Home
  • প্রধান খবর
  • High Court:শুনানি শেষ হলেও ঝুলেই রইল ডিএ-র আইনি সিদ্ধান্ত
Image

High Court:শুনানি শেষ হলেও ঝুলেই রইল ডিএ-র আইনি সিদ্ধান্ত

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি. স.) : নবান্নের পুনর্বিবেচনার আর্জির ভিত্তিতে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি শেষ। তবে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। আদালতের রায়ে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে (৩৪ শতাংশ) ডিএ পান কিনা সেটাই এখন নজর পশ্চিমবঙ্গ সরকারি কর্মী ও নবান্নের।

কেন্দ্রীয় হারে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য এর আগে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১৯ অগাস্ট সেই মেয়াদ শেষ হয়। সেই মামলারই শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে। শুরুতে না মানলেও পরে আদালতের নির্দেশের ভিত্তিতে মমতা সরকার মেনে নেয় যে মহার্ঘ ভাতা কর্মীদের ন্যায়সঙ্গত অধিকার।

আদালতের সেই রায়ই পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বর্তমানে কেন্দ্রের তুলনায় ৩১ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা কম পান রাজ্য সরকারের কর্মীরা।

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top