News Flash

  • Home
  • খেলা
  • US Open Final:ইউএস ওপেনের ফাইনালে তিউনিশিয়ার ওন্স জাবেউর

US Open Final:ইউএস ওপেনের ফাইনালে তিউনিশিয়ার ওন্স জাবেউর

নিউ ইয়র্ক, ৯ সেপ্টেম্বর (হি.স.): র্যা কেট হাতে ওন্স জাবেউর-এর দাপট চলছেই। কোর্টে ‘আরব্য রজনী’ লিখে উইম্বলডনের পর এবার যুক্তরাষ্ট্র ওপেনের মেগা ফাইনালে তিউনিশিয়ার টেনিস তারকা । সেমি ফাইনালে তাঁর সামনে দাঁড়াতেই পারেননি ক্যারোলিন গারসিয়া । আমেরিকার সিনথেটিক কোর্টে ফলাফল জাবেউরের পক্ষে ৬-১, ৬-৩।

ইউএস ওপেনের ফাইনালে জাবেউর খেলবেন মেয়েদের টেনিসে ক্রমতালিকায় এক নম্বরে থাকা ইগা শিয়নটেকের বিরুদ্ধে। দু’জনেই প্রথম বার ইউএস ওপেনের ফাইনাল খেলতে নামবেন। শিয়নটেকের ঝুলিতে দু’টি ফরাসি ওপেন জয়ের কৃতিত্ব থাকলেও জাবেউরের পকেট ফাঁকা। তাঁর দু’চোখ জুড়ে শুধু জয়ের খিদে। সেমিফাইনালে গারসিয়াকে উড়িয়ে দিয়ে কোর্টেই শুয়ে পড়েছিলেন বছর ২৮-এর জাবেউর। বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি পেরেছেন। আরও এক বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন। কোর্টে বসে দু’হাত দিয়ে চাপড় মারতে লাগলেন। নিজেকে উজ্জীবিত করার চেষ্টা করলেন ফাইনালের জন্য।

সেমিফাইনাল জিতে জাবেউর বলেন, “অসাধারণ লাগছে। উইম্বলডনের পর আমার উপর বিরাট চাপ ছিল। এখন আমি নিশ্চিন্ত। সিনথেটিক কোর্টে আমার মরসুমটা ভাল শুরু হয়নি। কিন্তু এখন ফাইনালে পৌঁছে আমি খুশি।”

জাবেউরের প্রতিপক্ষ শিয়নটেক হারান এরিনা সাবালেঙ্কাকে। তাঁর জয় যদিও সহজ ছিল না। প্রথম সেটে তিনি হেরে যান বিশ্ব ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে থাকা সাবালেঙ্কার কাছে। পরের দু’টি সেটে যদিও বিপক্ষকে প্রায় দাঁড়াতেই দিলেন না শিয়নটেক। ম্যাচের ফল ৩-৬, ৬-১, ৬-৪।

আরব দেশের প্রথম মহিলা হিসাবে আগেও উঠেছিলেন উইম্বলডনের ফাইনালে। এ বার নিজেই নিজেকে ছাপিয়ে গেলেন তিনি। উইম্বলডনের পর যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে উঠে গেলেন। আরবের প্রথম মহিলা হিসাবে কয়েক মাসের ব্যবধানে উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে টিকিট পেয়ে নতুন ইতিহাস তৈরি করলেন তিনি। আগামী ১১ সেপ্টেম্বর কাকতালীয় ভাবে দুজনেই তাঁদের কেরিয়ারে প্রথমবার যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনাল খেলতে নামবেন। শিয়নটেক এর আগে দু’বার ফারাসি ওপেন জিতেছেন। তবে আফ্রিকার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়া জাবেউরের ক্যাবিনেটে এখনও গ্র্যান্ড স্ল্যাম নেই। এবার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষায় ২৮ বছরের জাবেউর। 

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top