ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। নতুন রাজ্য রেকর্ড গড়লো দক্ষিণ জেলার সঞ্জীতা চৌধুরি। ক্লিন অ্যান্ড জ্যাকে ৫৫ কে জি সহ মোট ৯৪ কে জি তুলে ওই রেকর্ড গড়লো সঞ্জীতা। ভাংলো গেলোবছর করা দক্ষিণ জেলার খেলোয়াড় সঙ্গিতা চৌধুরির রেকর্ড। দাপট দেখাচ্ছে সিপাহীজলা এবং পশ্চিম জেলা। রাজ্য ভারোত্তোলন প্রতিযোগিতায়। এন এস আর সি সি-র ভারোত্তোলন হলে হচ্ছে আসর। শুক্রবার আসরের দ্বিতীয় দিনে হয় ভারোত্তোলন প্রতিযোগিতা। সাবজুনিয়র বালকদের ৪৯ কে জি বিভাগে সিপাহীজলা জেলার অলক সরকার, দক্ষিণ জেলার বিশাল ত্রিপুরা, দক্ষিণ জেলার প্রাণজিৎ রাজ দাস, ৫৫ কে জি বিভাগে গোমতি জেলার প্রদীপ কুমার জমাতিয়া, দক্ষিণ জেলার শুভদীপ দাস, ৫৫ কে জি উর্ধ্ব বিভাগে সিপাহী জলা জেলার সুজন নম:, পশ্চিম জেলার রিমন দেববর্মা, সাবজুনিয়র বালিকাদের ৪০ কে জি বিভাগে পশ্চিম জেলার সীমরণ আক্তার, দক্ষিণ জেলার পূজা দাস, গোমতি জেলার চন্দ্র জমাতিয়া,৪৫ কে জি বিভাগে দক্ষিণ জেলার সঞ্জীতা চোধুরি,সিপাহীজলা জেলার প্রীতি রাণী দাস, পশ্চিম জেলার বৃষ্টি ওরাই,৪৫ কে জি উর্ধ্ব বিভাগে পশ্চিম জেলার হেমা দেবী চাকমা, গোমতি জেলার পুনম পাল এবং উত্তর জেলার শ্রেয়া আচার্য প্রথম তিনটি স্থান দখল করে।

Weightlifting:ভারোত্তোলনে রাজ্য রেকর্ড সঞ্জীতার
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















