News Flash

  • Home
  • খেলা
  • Football:নয়নের হ্যাটট্রিক : দুর্দান্ত জয় দিয়ে লীগ সূচনা স্কাইলার্কের
Image

Football:নয়নের হ্যাটট্রিক : দুর্দান্ত জয় দিয়ে লীগ সূচনা স্কাইলার্কের

স্কাইলার – ৭

আনন্দ ভবন – ৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। টি এফ এ পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় স্কাইলার্ক ক্লাব জয়লাভ করেছে। অরুন্ধতিনগরের পুলিশ মাঠে অনুষ্ঠিত খেলায় স্কাইলার্ক ক্লাব ৭-৩ গোলে আনন্দ ভবনকে হারায়। বিজয়ী স্কাইলার্ক ক্লাবের পক্ষে নয়ন বাহাদুর মলসুম হ্যাটট্রিক করে। এছাড়া ডেবিড রিয়াং দুটি, এলেক্স ডার্লং ও আদি দেববর্মা একটি করে গোল করে। অপরদিকে আনন্দ ভবনের পক্ষে গোল করে শিবু রুদ্র পাল, হরিশ ত্রিপুরা ও সজল দাস । উল্লেখ্য, টিএফএ আয়োজিত ডিভিশন লিগ ফুটবলের এটি তৃতীয় ম্যাচ ছিল। পাঁচ দলীয় গ্রুপ-এ’র ক্ষেত্রে এটি দ্বিতীয় ম্যাচ। ব্লাড মাউথ বনাম এনএসআরসিসি-র মধ্যে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হওয়ায়, আজকের ম্যাচে স্কাইলার্ক ৭-৩ গোলে জয়ী হয়ে পুরো ৩ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। প্রথমার্ধে বিজয়ী দল ৩-১ গোলে এগিয়ে ছিল। দুই অর্ধৈই স্কাইলার্কের খেলোয়াররা যথেষ্ট আধিপত্য বিস্তার করে খেলে। কার্যত জয় পায় ৭-৩ গোলের ব্যবধানে। তবে খেলা চলাকালীন মাঠে অসদাচরণের দায়ে রেফারি দুই দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, শিবজ্যোতি চক্রবর্তী, অরিন্দম মজুমদার ও সুপ্রিয়া দাস।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top