ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। শহরের প্রথম সারির ক্লাবগুলির সঙ্গে এবার মহকুমা সংগঠনও জড়িত হয়েছে। টিসিএ-র বিরুদ্ধে ক্ষুব্ধ এবং প্রতিবাদ মুখর ক্লাবগুলো বিশেষ করে ব্লাড মাউথ, জেসিসি, বিসিসি, ইউনাইটেড ফ্রেন্ডস ওপিসি, পোলস্টার ক্লাবের প্রতিনিধিবর্গ এবং সাব্রুম ক্রিকেট এসোসিয়েশনের প্রতিনিধি সম্মিলিতভাবে আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। বলেছেন, ফিটনেস ক্যাম্পে ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে যেমন নিরপেক্ষতা মানা হচ্ছে না তেমনি অনূর্ধ্ব-২৫ সদ্য প্রকাশিত প্রাথমিক বাছাই ক্যাম্পেও উপযুক্ত ক্রিকেটারদের প্রতি বঞ্চনা করা হয়েছে বলে জানান। টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে তুষার সাহা, সুভাষ চক্রবর্তী, এদিকে দ্বীপায়ন বোস, সম্রাট সূত্রধর, সম্রাট সিংহদের মতো ক্রিকেটাররা বাছাই পর্বে বাদ পড়ার বিষয়টা ক্রিকেট মহল মেনে নিতে পারছে না। ক্লাবগুলির দাবি এবং কথা শুনতে টিসিএ-র বর্তমান কমিটি চাইছেন না কেন? ক্লাব প্রতিনিধিরা তাতেও ক্ষুব্ধ। মহকুমা সংগঠন এবং ক্লাবগুলি ন্যায্য অনুদানের টাকা প্রাপ্তি থেকেও বঞ্চিত হয়ে রয়েছে। তা অনতিবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিও রয়েছে তাদের। সামগ্রিক বিষয় নিয়ে সবগুলো ক্লাব একত্রে টিসিএ-কে বিমাতৃ সুলভ আচরণ ত্যাগ করে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়। অন্যথায় ক্লাবগুলো টিসিএ-র প্রতি বেনজির ঘটনা ঘটাতে বাধ্য থাকবে বলে জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে ব্লাড মাউথের প্রতিনিধি সেবক ভট্টাচার্য, ওপিসি-র প্রতিনিধি মনীষ ঘোষ, পোস্টারের প্রতিনিধি পীযূষ ভট্টাচার্য সহ অনেকেই উপস্থিত ছিলেন।

TCA:টিসিএ-র বিরুদ্ধে প্রতিবাদ মুখর ক্লাবগুলোর সঙ্গে মহকুমা সংগঠনও
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















