News Flash

  • Home
  • খেলা
  • TCA:টিসিএ-র বিরুদ্ধে প্রতিবাদ মুখর ক্লাবগুলোর সঙ্গে মহকুমা সংগঠনও
Image

TCA:টিসিএ-র বিরুদ্ধে প্রতিবাদ মুখর ক্লাবগুলোর সঙ্গে মহকুমা সংগঠনও

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। শহরের প্রথম সারির ক্লাবগুলির সঙ্গে এবার মহকুমা সংগঠনও জড়িত হয়েছে। টিসিএ-র বিরুদ্ধে ক্ষুব্ধ এবং প্রতিবাদ মুখর ক্লাবগুলো বিশেষ করে ব্লাড মাউথ, জেসিসি, বিসিসি, ইউনাইটেড ফ্রেন্ডস ওপিসি, পোলস্টার ক্লাবের প্রতিনিধিবর্গ এবং সাব্রুম ক্রিকেট এসোসিয়েশনের প্রতিনিধি সম্মিলিতভাবে আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। বলেছেন, ফিটনেস ক্যাম্পে ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে যেমন নিরপেক্ষতা মানা হচ্ছে না তেমনি অনূর্ধ্ব-২৫ সদ্য প্রকাশিত প্রাথমিক বাছাই ক্যাম্পেও উপযুক্ত ক্রিকেটারদের প্রতি বঞ্চনা করা হয়েছে বলে জানান। টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে তুষার সাহা, সুভাষ চক্রবর্তী, এদিকে দ্বীপায়ন বোস, সম্রাট সূত্রধর, সম্রাট সিংহদের মতো ক্রিকেটাররা বাছাই পর্বে বাদ পড়ার বিষয়টা ক্রিকেট মহল মেনে নিতে পারছে না। ক্লাবগুলির দাবি এবং কথা শুনতে টিসিএ-র বর্তমান কমিটি চাইছেন না কেন? ক্লাব প্রতিনিধিরা তাতেও ক্ষুব্ধ। মহকুমা সংগঠন এবং ক্লাবগুলি ন্যায্য অনুদানের টাকা প্রাপ্তি থেকেও বঞ্চিত হয়ে রয়েছে। তা অনতিবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিও রয়েছে তাদের। সামগ্রিক বিষয় নিয়ে সবগুলো ক্লাব একত্রে টিসিএ-কে বিমাতৃ সুলভ আচরণ ত্যাগ করে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়। অন্যথায় ক্লাবগুলো  টিসিএ-র প্রতি বেনজির ঘটনা ঘটাতে বাধ্য থাকবে বলে জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে ব্লাড মাউথের প্রতিনিধি সেবক ভট্টাচার্য, ওপিসি-র প্রতিনিধি মনীষ ঘোষ, পোস্টারের প্রতিনিধি পীযূষ ভট্টাচার্য সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top