ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। শেষ ৩০ মিনিট ১০ জনে খেলেও দ্বিতীয় রাউন্ডে উঠলো উজান ছৈলেন বাড়ি দল। টাইব্রেকারে পরাজিত করলো তাইয়ুম এক্স প্লেয়ার এফ সি দলকে। পানিসাগরে আয়োজিত অটল বিহারী বাজপেয়ী স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। আর সি পি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুদল আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। প্রথমার্ধে তাইয়ুম এক্স প্লেয়ার এফ সি দলকে এগিয়ে দেন জিবেশ। দ্বিতীয়ার্ধে আনন্দ গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উজান ছৈলেন বাড়ি দলের ফুটবলার। শেষ ৩০ মিনিট ১০ জনে খেলে। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সলা না হওয়ায শুরু হয় টাইব্রেকার। তাতে ৬-৫ গোলে জয়লাভ করে উজান ছৈলেন বাড়ি দল। জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো দল। খেলা পরিচালনা করেন রেফারি বিধান দাস।

Football:শেষ ৩০ মিনিট ১০ জনে খেলেও জয় পেলো উজান ছৈলান বাড়ি
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















