News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Congress:রাজ্যের নানা জায়গায় কংগ্রেসের ভারত জুড়ো পদযাত্রা
Image

Congress:রাজ্যের নানা জায়গায় কংগ্রেসের ভারত জুড়ো পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর :  সর্বভারতীয় কংগ্রেসের ডাকে দেশব্যাপী ভারত জুড়ো আন্দোলনের ডাক দিয়েছেন রাহুল গান্ধী৷ তার সমর্থনে  কল্যাণপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে কল্যাণপুর এলাকার বিভিন্ন পদ পরিক্রমা করা হয় এক বর্ণাঢ্য রেলির মাধ্যমে৷ কল্যাণপুর এলাকার জনগণকে সাম্প্রদায়িকতা ঘৃণা বিদ্বেষ থেকে দূরে সরে এসে রাহুল গান্ধীর ভারত জুড়ো কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন কল্যানপুরের কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ৷ 

তিনি বলেন বর্তমান সরকারের আমলে দেশ এবং রাজ্যের জনগণের উপর যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা কর চাপিয়ে দেওয়া হচ্ছে তাতে মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ণ তুলেছেন তিনি৷ দলীয় নেতা কর্মী সমর্থকদের বর্তমান সরকারের অপশাসন থেকে মুক্ত হওয়ার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা শ্রী দেবনাথ৷
পূর্ব কর্মসূচি অনুযায়ী  ভারত জুড়ো পদযাত্রা সংগঠিত  করমছড়া ব্লক কংগ্রেস৷  সকাল আনুমানিক ১১ টা নাগাদ লংতরাইভ্যালী মহকুমার মাছলিবাজার থেকে পদযাত্রা বের হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক হয়ে  গোটা মনুঘাট পরিক্রমা করে  সমাপ্তি হয়৷ এই পদযাত্রার সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহা৷ 

অন্যান্যদের মধ্যে পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস পিসিসি সদস্য তূষার মজুমদার, করমছড়া ব্লক কংগ্রেস সভাপতি রতন পাল, কংগ্রেস নেতা দীপক দেবনাথ, প্রদীপ দাস প্রমুখ৷ পদযাত্রা শেষে কংগ্রেস পিসিসি সদস্য তূষার মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিজেপির কল্যানে গোটা দেশেই হিংসার রাজনীতি চলছে৷ দেশে  জাতপাতের জঘন্য খেলায়  মেতে উঠেছে বিজেপি৷ হিংসা ও বিদ্বেষের  যে খেলা শুরু হয়েছে তা থেকে রাজ্যবাসীকে এবং দেশবাসীকে বাঁচাতে এই ভারত জুড়ো পদযাত্রা৷ আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির বিরুদ্ধে একটা গণ প্রতিরোধ গড়ে তুলবে ভারতীয় জাতীয় কংগ্রেস বলে জানান তিনি৷

Releated Posts

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top