News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশ থেকে যক্ষ্মা নির্মূল করতে হলে জনগণের অংশগ্রহণ জরুরি : রাষ্ট্রপতি
Image

দেশ থেকে যক্ষ্মা নির্মূল করতে হলে জনগণের অংশগ্রহণ জরুরি : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): দেশ থেকে যক্ষ্মা নির্মূল করতে হলে জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শুক্রবার ভার্চুয়ালি প্রধানমন্ত্রী যক্ষ্মামুক্ত ভারত অভিযানের সূচনা করার পর বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ২০২৫ সালের মধ্যে দেশকে যক্ষ্মামুক্ত করতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা পালন করবে।

রাষ্ট্রপতি এদিন নিজের বক্তৃতায় বলেছেন, বিশ্বের বৃহত্তম আয়ুষ্মান যোজনার অধীনে, ওয়েলনেস কেন্দ্রগুলিকে বিশেষত যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে কাজ করার জন্য প্রস্তুত করা হয়েছে। যক্ষ্মার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন ভারতের অঙ্গীকারের উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম এই প্রবাদের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, শীঘ্রই যক্ষ্মা প্রতিরোধ কর্মসূচি শুরু করা হবে। জনগণকে যক্ষ্মার প্রাথমিক শনাক্তকরণ এবং এই রোগ নির্মূলে সাহায্য করার জন্য এগিয়ে আসতে আহ্বান জানান রাষ্ট্রপতি

Releated Posts

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top