News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি দেশের যা ক্ষতি করেছে তারই বিরুদ্ধে কংগ্রেসের ভারত জোড়া যাত্রা : রাহুল গান্ধী
Image

বিজেপি দেশের যা ক্ষতি করেছে তারই বিরুদ্ধে কংগ্রেসের ভারত জোড়া যাত্রা : রাহুল গান্ধী

কন্যাকুমারী, ৯ সেপ্টেম্বর (হি.স.): বিজেপির মতাদর্শ দেশে যে ঘৃণার বাতাবরণ ও ক্ষতি করেছে, তারই বিরুদ্ধে কংগ্রেসের ভারত জোড়া যাত্রা। বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল বলেছেন, আমাদের কাছে এই যাত্রার মূল লক্ষ্যই হল মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা। শুক্রবার তৃতীয় দিনে পড়েছে কংগ্রেসের ভারত জোড়া যাত্রা। এদিন তামিলনাড়ুর কন্যাকুমারীতে ভারত জোড়া যাত্রার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী। তিনি বলেছেন, সত্যি বলতে কি, এখন দু”টি ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে যুদ্ধ চলছে, এবং তা অব্যাহত থাকবে। ভারতের দু”টি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, একটি দৃষ্টিভঙ্গি অনমনীয় এবং নিয়ন্ত্রণকারী এবং অন্যটি বহুবচন এবং মুক্তমনা। যুদ্ধ চলবে।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, “বিজেপি দেশের সমস্ত প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেই প্রতিষ্ঠানের মাধ্যমে চাপ সৃষ্টি করেছে…আমরা আর কোনও রাজনৈতিক দলের সঙ্গে লড়াই করছি না। কংগ্রেস সভাপতি নির্বাচন প্রসঙ্গে রাহুল বলেছেন, আমি সভাপতি (কংগ্রেসের) হব কি না, তা সভাপতি পদের জন্য নির্বাচন হলে পরিষ্কার হয়ে যাবে…আমি খুব স্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছি আমি কী করব, আমার মনে কোনও বিভ্রান্তি নেই।

Releated Posts

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026

ধর্মের নামে বিদ্বেষ প্রত্যাখ্যান, বিশ্বজুড়ে ঐক্য ও সম্প্রীতির ডাক ধর্মীয় নেতাদের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মের নামে বিদ্বেষ, অপমান, অমানবিকীকরণ ও হিংসাকে প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে সম্প্রীতি, পারস্পরিক সম্মান ও…

ByByNews Desk Aug 30, 2026

তাসখন্দে যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের তাসখন্দে রবিবার যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজিত একটি যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ, শীর্ষ কর্পোরেট কর্তাদের সঙ্গে বৈঠক সীতারামনের

শিকাগো, ৩০ আগস্ট (আইএএনএস): আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ ও তাঁদের উদ্দেশে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top