News Flash

  • Home
  • দেশ
  • রঘুনাথগঞ্জে এনামুলের ভাগ্নের চালকলে হানা সিআইডি-র
Image

রঘুনাথগঞ্জে এনামুলের ভাগ্নের চালকলে হানা সিআইডি-র

মুর্শিদাবাদ, ৯ সেপ্টেম্বর (হি. স.) : এবার গরু পাচার কাণ্ডের তদন্তে রাজ্যের সিআইডি। শুক্রবার মুর্শিদাবাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি চালকলে হানা দেয় সিআইডির একটি দল। সূত্রের খবর, তালাই মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া চালকলটি গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হকের ভাগ্নে হুমায়ুন ওরফে পিন্টুর।

জেএইচএম রাইসমিল নামে ওই চালকলে তল্লাশি অভিযানের নেতৃত্বে ছিলেন সিআইডির ডিএসপি। দলের সঙ্গে ছিলেন রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনীও। ওই চালকলের সঙ্গে গরু পাচারের যোগ খতিয়ে দেখছে সিআইডি। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর ওই তদন্তে তৎপর হয়েছে রাজ্য সিআইডিও। শুক্রবার সকালে বহরমপুরে সিআইডি অফিসে নিয়ে আসা হয় গরু পাচার কাণ্ডে ধৃত জেনারুল শেখকে। এনামুল-ঘনিষ্ঠ জেনারুলকে টানা জেরা করেন গোয়েন্দারা। তার পর জঙ্গিপুরের উদ্দেশে রওনা দেয় সিআইডি’র তদন্তকারী দলটি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top