News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত থেকে যক্ষ্মা নির্মূলই লক্ষ্য, প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের সূচনা করলেন রাষ্ট্রপতি
Image

ভারত থেকে যক্ষ্মা নির্মূলই লক্ষ্য, প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের সূচনা করলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): ভারত থেকে ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের মিশনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে শুক্রবার প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার দুপুরে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের সূচনা করেছেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালের মার্চ মাসে, একটি সম্মেলনে ২০৩০ সালের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য) লক্ষ্যমাত্রার বছর পাঁচেক আগে দেশ থেকে টিবি নির্মূল করার আহ্বান জানিয়েছিলেন।

সেই মত ভারত থেকে ২০২৫ সালের মধ্যে টিবি নির্মূলের মিশনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে শুক্রবার প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডঃ ভারতী পারভিন পওয়ারের উপস্থিতিতে এই অভিযান শুরু হয়। রাজ্য ও জেলা স্বাস্থ্য আধিকারিক, কর্পোরেট, সুশীল সমাজ এবং এনজিও-র প্রতিনিধিরা এই অভিযানে অংশ নেন। এই অনুষ্ঠান চলাকালীন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নি-ক্ষয় মিত্র উদ্যোগেরও সূচনা করেছেন।

Releated Posts

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026

ধর্মের নামে বিদ্বেষ প্রত্যাখ্যান, বিশ্বজুড়ে ঐক্য ও সম্প্রীতির ডাক ধর্মীয় নেতাদের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মের নামে বিদ্বেষ, অপমান, অমানবিকীকরণ ও হিংসাকে প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে সম্প্রীতি, পারস্পরিক সম্মান ও…

ByByNews Desk Aug 30, 2026

তাসখন্দে যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের তাসখন্দে রবিবার যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজিত একটি যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ, শীর্ষ কর্পোরেট কর্তাদের সঙ্গে বৈঠক সীতারামনের

শিকাগো, ৩০ আগস্ট (আইএএনএস): আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ ও তাঁদের উদ্দেশে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top