News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফ্রিডম রাইডার বাইকার র‌্যালি-র সূচনা, অমিত শাহ বললেন এই প্রয়াস দেশের একতাকে স্বার্থক করবে
Image

ফ্রিডম রাইডার বাইকার র‌্যালি-র সূচনা, অমিত শাহ বললেন এই প্রয়াস দেশের একতাকে স্বার্থক করবে

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি ও নিশীথ প্রামাণিক নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম থেকে ‘ফ্রিডম রাইডার বাইকার র‌্যালি’-র সূচনা করেছেন। সমগ্র দেশের ৭৫টি আইকনিক স্থান থেকে ৭৫ জন বাইকার এতে অংশ নিচ্ছেন। ৭৫ দিনের ১৮ হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করবে এই বাইক র‌্যালি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে। আজাদি কা অমৃত মহোৎসব মানুষের মধ্যে পৌঁছে দিয়েছেন মোদীজি। স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ মানুষ বলিদান দিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামের সিদ্ধি স্মরণ করাই উদ্দেশ্য। তিনি আরও বলেছেন, হর ঘর তিরঙ্গার উৎসাহ অবিস্মরণীয় ছিল। বাইকার্সদের এই প্রয়াস দেশের একতাকে স্বার্থক করবে। এই র‌্যালির মাধ্যমে যুবসমাজ ফিট ইন্ডিয়ার দ্বারা উদ্বুদ্ধ হবেন। যুব সমাজের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সঞ্চার করবে এই বাইক র‌্যালি।

Releated Posts

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026

ধর্মের নামে বিদ্বেষ প্রত্যাখ্যান, বিশ্বজুড়ে ঐক্য ও সম্প্রীতির ডাক ধর্মীয় নেতাদের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): ধর্মের নামে বিদ্বেষ, অপমান, অমানবিকীকরণ ও হিংসাকে প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে সম্প্রীতি, পারস্পরিক সম্মান ও…

ByByNews Desk Aug 30, 2026

তাসখন্দে যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের তাসখন্দে রবিবার যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজিত একটি যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ, শীর্ষ কর্পোরেট কর্তাদের সঙ্গে বৈঠক সীতারামনের

শিকাগো, ৩০ আগস্ট (আইএএনএস): আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ ও তাঁদের উদ্দেশে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top