News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্রমণ ৬-হাজারের ঊর্ধ্বেই; সক্রিয় রোগী কমে ৪৯,৬৩৬, মৃত্যু ৩১ জনের
Image

কোভিড-সংক্রমণ ৬-হাজারের ঊর্ধ্বেই; সক্রিয় রোগী কমে ৪৯,৬৩৬, মৃত্যু ৩১ জনের

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ৬-হাজারের ঊর্ধ্বেই রয়েছে, নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে মৃত্যুর সংখ্যা। আগের দিনের তুলনায় কিছুটা কমে বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ০৯৩ জন। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,১২১-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের, শুধুমাত্র কেরলেই মৃত্যু হয়েছে ১৩ জনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪৯ হাজার ৬৩৬-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার এই মুহূর্তে ৯৮.৭০ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ০৯৩ জন, মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৪,৮৪,৭২৯। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৪৯ হাজার ৬৩৬-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৮ লক্ষ ০৯ হাজার ১৮৯ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২১৪.৫৫-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৯,০৬,৯৭২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭০ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬,৭৬৮ জন। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ১.৯৩ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top