News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Blood Donation:এমবিবি কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির
Image

Blood Donation:এমবিবি কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷  মহারাজা বীর বিক্রম কলেজের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ৫ সেপ্ঢেম্বর থেকে ৯ সেপ্ঢেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী একাধিক কর্মসূচী গ্রহণ করা হয়৷ এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার এমবিবি কলেজে অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির৷ শিবিরের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ এদিন তিনি বলেন, রক্তদানকে কর্তব্য মনে করতে হবে৷ তবেই এর সফলতা আসবে৷ প্রত্যেকটি কলেজকে একটি ক্যালেন্ডার তৈরী করে বছরে তিনটি বা দুটি রক্তদান শিবিরের আয়োজন করার আহবান জানান মন্ত্রী৷ পাশাপাশি রক্তদান নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে সুকল পর্যায়ে কোন বিষয় রাখা যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য তিনি শিক্ষা দপ্তরকে চিঠি দেবেন বলে জানান৷ রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন রক্তদানের গুরুত্ব অপরিসীম৷ তাই রক্তদানের গুরুত্বের বিষয়ে সুকল কলেজে শিখানো যায় কিনা তার চিন্তা ভাবনা চলছে৷ তিনি আরও বলেন একসাথে শতশত মানুষ রক্তদান করলে রক্ত নষ্ট হয়ে যেতে পারে৷ তাই সকলকে রুটিন করে রক্তদান করতে হবে৷ প্রতিটি কলেজে বছরে দুইবার করে রক্তদান করতে হবে রুটিন করে৷ তার জন্য বছরের দুইটি তারিখ নির্দিষ্ট করার জন্য কলেজের অধ্যক্ষদের আহ্বান জানান তিনি৷

Releated Posts

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top