নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ মহারাজা বীর বিক্রম কলেজের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ৫ সেপ্ঢেম্বর থেকে ৯ সেপ্ঢেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী একাধিক কর্মসূচী গ্রহণ করা হয়৷ এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার এমবিবি কলেজে অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির৷ শিবিরের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ এদিন তিনি বলেন, রক্তদানকে কর্তব্য মনে করতে হবে৷ তবেই এর সফলতা আসবে৷ প্রত্যেকটি কলেজকে একটি ক্যালেন্ডার তৈরী করে বছরে তিনটি বা দুটি রক্তদান শিবিরের আয়োজন করার আহবান জানান মন্ত্রী৷ পাশাপাশি রক্তদান নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে সুকল পর্যায়ে কোন বিষয় রাখা যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য তিনি শিক্ষা দপ্তরকে চিঠি দেবেন বলে জানান৷ রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন রক্তদানের গুরুত্ব অপরিসীম৷ তাই রক্তদানের গুরুত্বের বিষয়ে সুকল কলেজে শিখানো যায় কিনা তার চিন্তা ভাবনা চলছে৷ তিনি আরও বলেন একসাথে শতশত মানুষ রক্তদান করলে রক্ত নষ্ট হয়ে যেতে পারে৷ তাই সকলকে রুটিন করে রক্তদান করতে হবে৷ প্রতিটি কলেজে বছরে দুইবার করে রক্তদান করতে হবে রুটিন করে৷ তার জন্য বছরের দুইটি তারিখ নির্দিষ্ট করার জন্য কলেজের অধ্যক্ষদের আহ্বান জানান তিনি৷

Blood Donation:এমবিবি কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















