News Flash

  • Home
  • প্রধান খবর
  • পরিশ্রমী কৃষকদের গুরুত্বকে পুনর্ব্যক্ত করে ওনাম উৎসব : প্রধানমন্ত্রী
Image

পরিশ্রমী কৃষকদের গুরুত্বকে পুনর্ব্যক্ত করে ওনাম উৎসব : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): সমস্ত দেশবাসী, বিশেষ করে কেরল ও মালয়ালি সম্প্রদায়ের মানুষজনকে ওনাম উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওনামের শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, পরিশ্রমী কৃষকদের গুরুত্বকে পুনর্ব্যক্ত করে ওনাম উৎসব। তিনি আরও জানিয়েছেন, ওনাম আমাদের সমাজে সম্প্রীতির চেতনাকে আরও উজ্জীবিত করুক এটাই প্রার্থনা করছি। বৃহস্পতিবার টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ওনাম উৎসব ধরিত্রী মাতার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আমাদের পরিশ্রমী কৃষকদের গুরুত্বকে পুনর্ব্যক্ত করে।

কেরলের সবচেয়ে বড় উৎসব হল ওনাম। টানা ১০দিন ধরে ওনাম উৎসব পালিত হয়। এই ১০ দিন নানা আচার ও আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়। তবে উৎসবের প্রথম ও শেষ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ওনামের দশদিন আগে হল ‘আত্তম’ নক্ষত্র। সকালে স্থানীয় মন্দিরে দেবতার কাছে প্রসাদ নিবেদন করে ওনাম উৎসবের আয়োজন শুরু হয়। সেদিন প্রত্যেক বাড়ির উঠোনে নানা বর্ণের ফুলের এক বৃত্ত এঁকে ওনাম উৎসবের সূচনা হয়। এই আল্পনাকে বলা হয় পোক্কালম। প্রতিদিন এই বৃত্তের সংখ্যা বাড়ে একটি করে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top