News Flash

  • Home
  • ত্রিপুরা
  • JICA Scheme Loans:জাইকা প্রকল্পে ঋণ প্রদান স্বসহায়ক দলকে
Image

JICA Scheme Loans:জাইকা প্রকল্পে ঋণ প্রদান স্বসহায়ক দলকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর :  গন্ডাছড়া বন দপ্তরের উদ্যোগে গন্ডাছড়া টাউন হলে জাইকা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়৷ এই প্রকল্পের শুভ সূচনা করেন   বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা৷ উল্লেখ্য, জাইকা প্রকল্পে রাজ্যের সহায়ক দলগুলিকে সবচেয়ে বেশি পরিমাণ ঋণ প্রদান করা হয়৷ প্রত্যেক স্ব সহায় দলকে এক লাখ টাকা করে ৪৫টি স্ব সহায়ক দলের মধ্যে এই ঋণ প্রধান করা হয়৷ একটি দলের মধ্যে কম করেও দশ জন করে সদস্য আছেন৷ বন দপ্তর এই জাইকা থেকে ঋণ দানের ফলে কম করে সাড়ে চারশতের অধিক পরিবার আর্থিক ভাবে স্বয়ং সম্পূর্ণ হবেন বলে আশা ব্যক্ত করা হয়েছে৷ শূকর পালন, মাছের পোনা  চাষ, বিভিন্ন স্কিমে এই প্রকল্প স্ব সহায়ক দল গুলির মধ্যে ঋণ দেওয়া হয়েছে৷ জাইকা প্রকল্পেরের অনুষ্ঠানে ছিলেন রাইমাভ্যালি বিধায়ক ধনঞ্চয় এিপুরা, জাইকা প্রকপ্লের অধিকর্তা আইএফ এম প্রসাদ রাও,সমাজ সেবক সমীর রঞ্চন এিপুরা,বিকাশ চাকমা ও গোমতী জেলার উইন্ডলাইফ গার্ডেন অফিসার প্রসেনজিৎ দেবর্বমা৷ এই জাইকা প্রকল্পে ঋণ দেওয়ার ফলে বহু পরিবার আর্থিক দিক দিয়ে স্বয়ংম্ভর হবে বলেও আশা ব্যক্ত করা হয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top