News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Attack:খয়েরপুরে রাজনৈতিক সন্ত্রাসে উত্তেজনা, বাড়ি ঘরে হামলা, লুটপাট
Image

Attack:খয়েরপুরে রাজনৈতিক সন্ত্রাসে উত্তেজনা, বাড়ি ঘরে হামলা, লুটপাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর :  হিংসাত্মক কার্যকলাপে ফের উত্তপ্ত হয়ে উঠেছে খয়েরপুর বিধানসভা এলাকা৷ রাতের আঁধারে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানোর গুরুতর অভিযোগ মিলেছে৷ রাজনৈতিক প্রতিহিংসামূলক ঘটনা রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে৷ নির্বাচন যতই এগিয়ে আসছে এ ধরনের ঘটনা মানুষের মনে আতঙ্কে ছায়া সৃষ্টি করছে৷ মঙ্গলবার রাতে খয়েরপুর বিধানসভার কেন্দ্রের সি পি আই এম -এর আর কে নগর অঞ্চল সম্পাদক দীপক বর্ধনের বাড়িতে  দুর্বৃত্তরা আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ৷ ভাঙচুর করে বাড়ি ঘর৷ 

ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ছুটে যান সিপিআইএমের এক প্রতিনিধি দল৷ উপস্থিত এলাকার প্রাক্তন বিধায়ক পবিত্র পবিত্র কর জানান, মঙ্গলবার এলাকায় সিপিআইএমের একটি ঘরুয়া সভা অনুষ্ঠিত হয়৷ সেই সভায় দুর্বৃত্তরা আক্রমণ সংঘটিত করার চেষ্টা করেছিল৷ সেখানে জনগণের প্রতিরোধের চেহারা দেখে  দুর্বৃত্তরা পালিয়ে আসতে বাধ্য হয়৷ অবশেষে রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে ঘরে বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেছে৷ এমনকি ঘরের টাকা পয়সা, স্বর্ণালংকার লুটপাট করে নিয়েছে৷ তারপরেও ক্ষান্ত হয়নি৷ সেখান থেকে ফিরে সুকান্ত পল্লী এলাকার পুরনো সিপিআইএম কর্মী মতিলাল করের বাড়িতে ভাঙচুর চালায়৷ ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে৷ অভিযোগ করা হয়েছে পুলিশকে বিষয়টি জানানোর পরও ঘটনাস্থলে পুলিশ আসেনি৷ পরবর্তী সময়ে জেলা পুলিশ সুপারকে জানানো হলে পুলিশ আসতে বাধ্য হয়েছে৷ কিন্তু এলাকার মানুষ পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ বলে জানান তিনি৷ এলাকার মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা পবিত্র কর দাবি জানিয়েছেন৷

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top