News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • পুজোর আগেই আরও ১১২ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Image

পুজোর আগেই আরও ১১২ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : সোম ও মঙ্গলের পর বুধবারও। এদিন আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বুধবার চারটি পৃথক মামলায় মোট ১১২ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ওই ১১২ জনকে চাকরিকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে সোমবার ২৩ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর মঙ্গলবার আরও ৫৪ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এবার বুধবার আরও ১১২ জনকে প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

২৮ সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ, পুজোর আগেই নিয়োগ পাবেন ওই চাকরিপ্রার্থীরা। অর্থাৎ, তিন দিনের নির্দেশ মিলিয়ে ২৮ সেপ্টেম্বরের মধ্যে মোট ১৮৯ জন প্রাথমিকে নিয়োগ পাবেন। এদিনের মামলায় যে ১১২ জনকে চাকরির নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, তাঁরা ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু সেই সময় ৬ টি প্রশ্নে পর্ষদের ভুলেই তাঁরা চাকরি পাননি বলে অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই ওই ১১২ জনকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, ৬ প্রশ্ন ভুলের মামলায় হাইকোর্টের নির্দেশ মেনে উত্তীর্ণ হচ্ছেন ১১২ জন।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top