News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকল্প অধিকর্তাকে ডেপুটেশন দেবে সমগ্র শিক্ষার কর্মীরা
Image

প্রকল্প অধিকর্তাকে ডেপুটেশন দেবে সমগ্র শিক্ষার কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর ৷৷  ত্রিপুরায় কর্মরত সমগ্র শিক্ষায় কর্মরতদের অবিলম্বে নিয়মিতকরণ এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের জোরালো দাবি উঠেছে৷ অবিলম্বে তাদেরকে নিয়মিতকরণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে জানিয়েছেন৷ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বলা হয় উত্তর পূর্বাঞ্চলে সাতটি রাজ্যের মধ্যে পাঁচটি রাজ্যে সমগ্র শিক্ষায় কর্মরত সকল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ করা সহ পেনশনের ক্ষেত্রে সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করে চলেছে সরকার৷ ত্রিপুরা সরকারের কাছে এ বিষয়ে দাবি জানানো হলেও সরকারের কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না৷ বিগত সরকারের আমলে যেমন কোন সাড়া পাওয়া যায়নি, তেমনি বর্তমান সরকারের আমলে ছয় থেকে সাত বার দাবি জানানো হলেও কোন জবাব পাওয়া যাচ্ছে না৷ মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়েস এসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন চেয়ারম্যান বাস্তব দেববর্মা৷ তিনি বলেন, নাগাল্যান্ড, মনিপুর, সিকিম, অরুণাচল প্রদেশ, আসামে সমগ্র শিক্ষায় কর্মরত সকল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদেরও সম্প্রতি ও বিগত দিনে নিয়মিতকরণ সহ সব সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে৷ অথচ রাজ্য সরকার এই আর্থিক সুবিধা ও নিয়মিতকরণ থেকে তাদের বঞ্চিত রেখেছে৷ সরকার ও দপ্তরের প্রতি আবেদন জানানো হয় সকল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের আগামী এক মাসের মধ্যে নিয়মিত করন এবং পেনশন প্রদান সহ অন্যান্য আর্থিক সুবিধা গুলি প্রদান করার৷ ২.৫৭ ফিটম্যান্ট ফ্যাক্টর প্রদান করারও দাবি জানান তিনি৷ সংগঠন সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৭ থেকে ২০ সেপ্ঢেম্বরের মধ্যে এই সমস্ত দাবি নিয়ে প্রকল্প অধিকর্তার নিকট গণ ডেপুটেশন প্রদান করা হবে৷ একই সঙ্গে সংগঠনের দাবি অনতিবিলম্বে সমস্ত বকেয়া দিয়ে প্রদান করার৷ না হলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে৷ এ বিষয়ে রাজ্য সরকার এবং দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানানো হয়েছে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top