News Flash

  • Home
  • দেশ
  • বিচারপতির বিচার্য বদল নিয়ে ফের হাইকোর্টে হইচই
Image

বিচারপতির বিচার্য বদল নিয়ে ফের হাইকোর্টে হইচই

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয় পরিবর্তনের দাবি ঘিরে মঙ্গলবারও হইচই চলল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে।

আইনজীবীদের একাংশ বিচারপতি মান্থার এজলাসে বিচার্য বিষয় বদলের দাবিতে সোমবার থেকে বিক্ষোভ শুরু করেছে। প্রধান বিচারপতি এবং বিচারপতি মান্থার এজলাসের বাইরে একাংশ আইনজীবী বিক্ষোভ করেন। অভিযোগ, বিক্ষোভকারীরা আইনজীবীদের এজলাসে ঢুকতে বাধা দেন। তা নিয়ে সোমবার বাম, বিজেপি সমর্থক আইনজীবীদের সঙ্গে তৃণমূলপন্থী আইনজীবীদের বচসা এবং হাতাহাতি হয়।

এদিন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনও আইনজীবী অনুপস্থিত থাকলে আদালত যেন রায় না দেন। এই প্রস্তাব নিয়েই শুরু হয় গোলমাল।কয়েকদিন আগে বার অ্যাসোসিয়েশনকে বেশ কিছু আইনজীবী চিঠি দিয়ে বিচারপতি মান্থার বিচার্য বিষয় বদলের ব্যাপারে পদক্ষেপ করতে বলেন। ওই চিঠিতে তাঁদের সই নকল করা হয়েছে বলে দুই আইনজীবী অভিযোগ করেন। তাঁরা দাবি করেন, এমন কোনও চিঠিতে তাঁরা স্বাক্ষর করেননি। আইনজীবীদের একাংশ মনে করে, রোজ এই বিক্ষোভ চলতে থাকলে হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে, তার জেরে ক্ষতিগ্রস্ত হবেন বিচারপ্রার্থীরা।
বাম এবং বিজেপি সমর্থক আইনজীবীরা এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রধান বিচারপতির এজলাসের মধ্যেই দুই দল আইনজীবীর মধ্যে তুমুল বাগবিতণ্ডা চলে। প্রধান বিচারপতি বলেন, আমি আগেই তিন সদস্যের একটি কমিটি করে দিয়েছি। আপনারা যা বলার, ওই কমিটিকে বলুন। বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ সম্পাদকের প্রস্তাবের বিরোধিতা করেন।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top