News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রবল বৃষ্টিতে বেহাল অবস্থা বেঙ্গালুরুতে, ঘর-বাড়িতে জল ঢুকে জনজীবন বিপর্যস্ত
Image

প্রবল বৃষ্টিতে বেহাল অবস্থা বেঙ্গালুরুতে, ঘর-বাড়িতে জল ঢুকে জনজীবন বিপর্যস্ত

বেঙ্গালুরু, ৬ সেপ্টেম্বর (হি.স.): ভারী বৃষ্টিতে বেহাল অবস্থা বেঙ্গালুরুতে। গত রবিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে বেঙ্গালুরুতে, সেই বৃষ্টি মঙ্গলবারও থামেনি। একনাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে কর্ণাটকের রাজধানী। তীব্র যানজটে বিপাকে সাধারণ মানুষ। ঘর-বাড়িতে ঢুকে পড়েছে জল। পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে বেঙ্গালুরুতে। ভারী বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার কারণে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে এদিন বিমান পরিষেবাও বিঘ্নিত হয়েছে। অনলাইনে এখন ক্লাস চলছে বেঙ্গালুরুতে।

একনাগাড়ে বৃষ্টির জেরে সব থেকে বেশি জল দাঁড়িয়েছে ইকো স্পেসের কাছে ভারথুর, বেল্লান্দুর, কে আর মার্কেট, সিল্ক বোর্ড জাংশনে। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি হবে কর্ণাটকে, বিশেষত বেঙ্গালুরুতে। উত্তর কন্নড়, দক্ষিণ কন্নড়, শিবমোগ্গাতে হলুদ সতর্কতা জারি রয়েছে। তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে আইটি পেশাদারদের এক নতুন অভিজ্ঞতা হয়েছে, ট্র্যাক্টরে চেপে অফিসে যেতে দেখা গিয়েছে তাঁদের।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top