News Flash

  • Home
  • প্রধান খবর
  • High Court:শর্তসাপেক্ষে বিধানসভা অধিবেশনে অংশ নিতে পারবেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক, জানাল হাইকোর্ট
Image

High Court:শর্তসাপেক্ষে বিধানসভা অধিবেশনে অংশ নিতে পারবেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক, জানাল হাইকোর্ট

কলকাতা, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : ঝাড়খণ্ডের তিন বিধায়ককে বিধানসভার অধিবেশনে অংশ নেওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে মানতে হবে একাধিক শর্ত। সোমবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।

হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিধানসভার অধিবেশনে অংশ নেওয়ার আগে তদন্তকারী আধিকারিককে জানিয়ে যেতে হবে বিধায়কদের। কাজ সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফিরেও আসতে হবে। আদালত আরও জানিয়েছে, ঝাড়খণ্ডের বিধানসভা থেকে অধিবেশনে অংশগ্রহণের চিঠি এলেই তবে সেখানে অংশ নিতে যেতে পারবেন তাঁরা।
‌সম্প্রতি দীর্ঘ টানাপোড়নের পর শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন হাওড়া থেকে নগদ-সহ ধরাপড়া ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক-সহ পাঁচ জন।

শর্ত ছিল, জামিন পেলেও এখনই ঝাড়খণ্ডে ফিরতে পারবেন না বিধায়কেরা। শুধু তাই নয়, কলকাতার বাইরেও বেরতে পারবেন না তাঁরা। তবে সম্প্রতি বিধানসভার কাজের জন্য ঝাড়খণ্ডে যাওয়ার অনুমতি চান তাঁরা। সেই সূত্র ধরেই এদিন এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, হাওড়ার পাঁচলার কাছে ৬ নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়। যে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top