News Flash

  • Home
  • দিনের খবর
  • West Bengal :সংস্কৃতির শ্রেষ্ঠ গন্তব্যের স্বীকৃতি পশ্চিমবঙ্গের, টুইটারে সন্তোষ মমতার
Image

West Bengal :সংস্কৃতির শ্রেষ্ঠ গন্তব্যের স্বীকৃতি পশ্চিমবঙ্গের, টুইটারে সন্তোষ মমতার

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : সংস্কৃতির শ্রেষ্ঠ গন্তব্যের স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ। সোমবার টুইটারে এই দাবি করে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, “আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ভ্রমণলেখক সংগঠনে প্যাসিফিক এরিয়া ট্র্যাভেল রাইটারস ২০২৩-এ সংস্কৃতির জন্য সেরা গন্তব্যের জন্য পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার দেবে। এই সংগঠন জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার একটি অনুমোদিত সংস্থা।

বৈশ্বিক সাংস্কৃতিক মানচিত্রে বাংলা তার ছাপ ফেলেছে। ২০২৩-এর ৯ মার্চ বার্লিনে, ভারত সহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং সচিবদের উপস্থিতিতে বিশ্ব পর্যটন এবং বিমানচালনা নেতাদের সম্মেলনে এই পুরস্কার দেওয়া হবে। আমি এই গুরুত্বপূর্ণ স্বীকৃতি উপলক্ষে বাংলার সকল বাসিন্দাকে অভিনন্দন জানাই।“

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top