News Flash

  • Home
  • দিনের খবর
  • “তাঁর আদর্শ আমাদের অনুপ্রাণিত করে চলেছে“, চিদাম্বরম পিল্লাইকে শ্রদ্ধা মোদীর
Image

“তাঁর আদর্শ আমাদের অনুপ্রাণিত করে চলেছে“, চিদাম্বরম পিল্লাইকে শ্রদ্ধা মোদীর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি. স.) : স্বাধীনতা সংগ্রামী চিদাম্বরম পিল্লাইকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী সোমবার টুইটারে লিখেছেন, “মহান ভি ও চিদাম্বরম পিল্লাইকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদানের জন্য আমাদের জাতি তাঁর কাছে ঋণী। তিনি অর্থনৈতিক অগ্রগতি এবং স্বাবলম্বী হওয়ার উপরও ব্যাপক জোর দেন। তাঁর আদর্শ আমাদের অনুপ্রাণিত করে চলেছে।“

প্রসঙ্গত, ভ্যালিয়াপ্পান ওলাগানাথন চিদাম্বরম পিল্লাই (৫ সেপ্টেম্বর ১৮৭২ – ১৮ নভেম্বর ১৯৩৬) ‘কাপলোত্তিয়া তামিজান’ (তামিল ভাষায় কথাটির অর্থ নেতা) নামেও পরিচিত ছিলেন। স্বাধীনতা সংগ্রামী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন নেতা ছিলেন। ব্রিটিশ সরকার তাঁকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। তাঁর ব্যারিস্টার লাইসেন্স বাতিল করা হয়।

ব্রিটিশ ইন্ডিয়া স্টিম নেভিগেশন কোম্পানি-এর একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি ১৯০৬ সালে স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি তুতিকোরিন (ভারত) এবং কলম্বো (শ্রীলঙ্কা) মধ্যে স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানির সাথে ব্রিটিশ জাহাজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম দেশীয় ভারতীয় জাহাজ পরিষেবা চালু করেছিলেন। ভারতের তেরোটি প্রধান বন্দরের একটি তুতিকোরিন পোর্ট ট্রাস্ট তাঁর নামে নামকরণ করা হয়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top