News Flash

  • Home
  • দেশ
  • Rajnath Singh:পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সামরিক অংশীদারিত্ব বাড়াতে মঙ্গোলিয়া সফরে যাবেন প্রতিরক্ষামন্ত্রী
Image

Rajnath Singh:পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সামরিক অংশীদারিত্ব বাড়াতে মঙ্গোলিয়া সফরে যাবেন প্রতিরক্ষামন্ত্রী

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে সামরিক অংশীদারিত্বের বাড়াতে সোমবার ৫ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর মঙ্গোলিয়ায় সরকার সফরে যাবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গোলিয়ায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এই প্রথম সফর যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং অংশীদারিত্ব জোরদার করবে।

সফরকালে রাজনাথ সিং মঙ্গোলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সাইখান বায়ারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি ইউ খুরালসুখ এবং মঙ্গোলিয়ার স্টেট গ্রেট খুরালের প্রেসিডেন্ট জি জানদান শাতারের সঙ্গেও সাক্ষাত করবেন। সমগ্র অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রচারে উভয় দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। ভারত এবং মঙ্গোলিয়া একটি সামরিক অংশীদারিত্ব ভাগ করে যেখানে প্রতিরক্ষা একটি মূল স্তম্ভ।
মঙ্গোলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক বিগত কয়েক বছরে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক, সামরিক বিনিময়, উচ্চ পর্যায়ের সফর, ক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কর্মসূচি এবং দ্বিপাক্ষিক মহড়া সহ দুদেশের মধ্যে ব্যাপক যোগাযোগের মাধ্যমে সম্প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top