News Flash

  • Home
  • প্রধান খবর
  • Chandigarh:বিশ্ববিদ্যালয় চত্বরে চলল গুলি, গুরুতর জখম এক পড়ুয়া সহ ৪
Image

Chandigarh:বিশ্ববিদ্যালয় চত্বরে চলল গুলি, গুরুতর জখম এক পড়ুয়া সহ ৪

চণ্ডীগড়, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : দুষ্কৃতীদের গুলিতে উত্তপ্ত হয়ে উঠল বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৪ জন। যার মধ্যে একজন ওই বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের রোহতকে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে।

রাজ্যপাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ছাড়ার ঘণ্টা খানেকের মধ্যেই এই দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়া থেকে অধ্যাপক-অধ্যাপিকাদের মধ্যে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়,গুলিবিদ্ধ চারজনের নাম কুলদীপ, বিদিত, সুশীল হুদা এবং হর্ষ। এঁদের মধ্যে কুলদীপের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে চারজনই স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি। বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে এঁদের লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ। যদিও কারা, কেন এঁদের উপর হামলা চালায় তা স্পষ্ট নয়। তবে টাকা-পয়লা লেনদেন সংক্রান্ত গণ্ডগোলের জেরেই এই হামলা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এদিন মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে এক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেই ভবনের উদ্বোধন করতেই বিশ্ববিদ্যালয়ে আসেন হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। তারপর তিনি বিশ্ববিদ্যালয় ছাড়ার ঘণ্টা খানেকের মধ্যেই দুষ্কৃতী হামলার ঘটনাটি ঘটে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top