News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে পৃথক দূর্ঘটনায় নিহত দুই, আহত দশজন
Image

শান্তিরবাজারে পৃথক দূর্ঘটনায় নিহত দুই, আহত দশজন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩ সেপ্টেম্বর : গার্দাং বাজার সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি৷  ঘটনার বিবরণে জানা যায় শনিবার বীরচন্দ্র মনু বাজার থেকে বাজার সেরে ঘরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পরে টিআর০৮১৬৮৬ নাম্বারের মালবাহী গাড়ী৷  

জানা যায় মালবাহী গাড়ীতে চালক সহ ১১ জন যাত্রী ছিলো৷  সকলে বিলোনিয়া মহকুমার মতাই এলাকার বাসিন্দা৷  ঘরে ফেরার পথে শান্তির বাজার মহকুমার গার্দাং বাজার সংলগ্ণ এলাকায় মালবাহী গড়ীটি দুর্ঘটনার কবলে পরে৷  দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় আহত লোকজনদের চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে আসে৷ আহতদের মধ্যে একজনকে শান্তির বাজার জেলা হাসাপাতলের চিকিৎসক মৃত বলে ঘোষনা করে৷ 

এই দুর্ঘটনা সম্পর্কে গাড়ীতে থাকা এক ব্যাক্তি জানান, তাঁরা বীরচন্দ্র মনু বাজার থেকে ঘরে ফেরার পথে গার্দাং এলাকায় একটি বাইককে সাইড দিতে গিয়ে গাড়ীটি পাশ্ববর্তী জমিতে পড়ে যায়৷  এই দুর্ঘটনায় ঘটনাস্থলে এক জন প্রাণ হারায় বলে জানান৷  দুর্ঘটনায় মৃত ব্যক্তি হলো জীবন ত্রিপুরা (৪৫ )৷  তিনি মতাইর গান্ধী পাড়ার বাসিন্দা বলে জানা যায়৷  মৃতদেহ বর্তমানে শান্তির বাজার জেলাহাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে৷

এদিকে, শনিবার বীরচন্দ্র মনুর তৈকর্ম হলিক্রস সুকল সংলগ্ণ এলাকায় টি আর ০১ বি ডি ০৪৫৫ নাম্বারের বাইক ও টি আর ০৮ বি ১৫৪৬ নাম্বারের মালবাহী গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে৷  এতেকরে বাইক চালক সুকুমার দের্বমা বাইকথেকে ছিটকে পরেগিয়ে গুরুতর আহত হয়৷  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনীর কর্মী ও শান্তির বাজার থানার পুলিশ৷  দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুকুমার দের্বমাকে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসাপতালে নিয়ে আসলে সুকুমার দেবর্বমা মৃত্যুর কোলে ঢলে পড়ে৷

পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ীটি আটক করে৷  ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ৷ মৃতদেহ বর্তমানে শান্তির বাজার জেলা হাসাপাতালের মর্গে রাখাহয়েছে৷  মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়াহবে৷

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top