News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলাম জৈব গ্রাম পরিদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
Image

চড়িলাম জৈব গ্রাম পরিদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর :  রাজ্যের ১০০ টি গ্রামকে ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর জৈবগ্রাম  হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছিল৷ বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহযোগিতায় ত্রিপুরা সরকারের ঐকান্তিক প্রয়াসে এই কর্মযজ্ঞ শুরু হয়৷ ইতিমধ্যে দশটি জৈবগ্রাম নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে৷ ভারতবর্ষের মধ্যে প্রথম জৈব গ্রামের স্বীকৃতি পেয়েছে চড়িলাম বিধানসভার উত্তর ব্রজপুরের দাসপাড়া৷  প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সেখানকার নাগরিকদের জীবনমান উন্নয়ন ঘটেছে৷ সেই জৈব গ্রাম পরিদর্শনে গেলেন রাজ্যের  প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ 

শনিবার বিকালে তিনি  দাস পাড়ায় যান৷ কিভাবে  অখ্যাত দাস পাড়া  বিখ্যাত হয়ে উঠেছে তা সরেজমিনে পরিদর্শন করতে সেখানে যান বিপ্লব কুমার দেব৷ তিনি গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন৷  গ্রামের  অধিকাংশ পরিবার কৃষিজীবী৷ চাষাবাদ,  গোপালন, পশুপালন, মৎস্য চাষ  তাদের পেশা৷ সরকারি খরচে তৈরি করে দেয়া হয়েছে গোবর গ্যাস প্লান্ট৷ সেই গ্যাসেই হচ্ছে রান্নাবান্না৷ গ্যাস উৎপাদনের পর সেই গোবর আবার ব্যবহার করা হচ্ছে চাষের জমিতে৷ কীটনাশক রাসায়নিক সার ব্যবহার কমেছে ৭৫ শতাংশ৷ এতে করে ফসলের যেমন উৎপাদন বেড়েছে তেমনি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পেয়েছে৷ সেই সঙ্গে ফসলের স্বাদ এবং গুণগতমান বজায় রয়েছে৷ 

এই গ্রামের পশুপালকদের জন্য হাঁস মোরগ ছাগল গরু বিতরণ করা হয়েছে৷ মাছ চাষীদের বিতরণ করা হয়েছে বিনামূল্যে মাছের পোনা৷ কৃষি জমিতে প্রচলিত বিদ্যুতের ব্যবহার কমেছে৷ জল সেচের জন্য বসানো হয়েছে সৌর চালিত পাম্প  সেট৷ গ্রামের অলিতে গলিতে বসানো হয়েছে সৌর চালিত স্ট্রিট লাইট৷ অর্থাৎ  প্রকৃতিকে কাজে লাগিয়ে এই গ্রামের সার্বিক উন্নয়ন করা হচ্ছে৷ সেখানে গোবর গ্যাসে চুল্লিতে রান্না করা চা পান করেন বিপ্লব কুমার দেব৷ কথা বলেন গ্রামের মানুষের সঙ্গে৷ 

এরপর তিনি ছুটে যান বিশ্রামগঞ্জের বকর্োবাড়িতে৷  সেখানেও জৈব গ্রাম তৈরির কাজ চলছে৷ বদলে গেছে সেখানকার মানুষের জীবনযাত্রা৷ প্রতিটি বাড়িতে পাকা ঘর নির্মাণ হচ্ছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছে প্রতিটি পরিবার৷ শুকর  ছাগল গরু পালন করে বাড়তি রোজগার করছে গ্রামের পরিবারগুলি৷ পশুপালন চাষাবাদ মৎস্য চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ মাসরুম চাষের প্রশিক্ষণ এবং চাষের সামগ্রী সরকারি ভাবে দেয়া হয়েছে৷ মাসরুম চাষ করে বাড়তি রোজগারের দিশা পেয়েছে মহিলারা৷ সেই বক্রবাড়িতে একসময় পানীয় জলের সংকট ছিল৷ এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে পানীয় জল৷ সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন বিপ্লব কুমার দেব৷ তিনি জানান এই প্রকল্পটি বিজেপি সরকার প্রতিষ্ঠার পর চালু হয়েছে৷  শনিবার চড়িলামের দাসপাড়া বিখ্যাত হয়ে উঠেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে গিয়েছে এই গ্রাম৷ আত্মনির্ভরতার যে স্বপ্ন সরকার দেখিয়েছে সেই লক্ষ্যেই এগুচ্ছে৷

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top