News Flash

  • Home
  • খেলা
  • Football:কিল্লা ফুটবলে শাকচালই জয়ী
Image

Football:কিল্লা ফুটবলে শাকচালই জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।। কিল্লায় আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট এখন জমজমাট পর্যায়ে। দিনের একমাত্র খেলায় শুক্রবারে, শাকচালই টিম ২-১ গোলের ব্যবধানে হাবুকমা কামিকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল। খেলার ২৭ মিনিটের মাথায় শাকচালই-এর সাহিল একটি গোল করে দলকে ১-০ তে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধে শাকচালই-এর রাজন আরেকটি গোল করলে পর মুহুর্তে হাবুকমা কামির শিব শংকর একটি গোল করে ব্যবধান কমিয়ে আনে। শেষ পর্যন্ত শাকচালই টিম ২-১ গোলের ব্যবধানে জয়ী হয়। খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু’দলের দু’জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুশীল কুমার জমাতিয়া, আনন্দ দেববর্মা, পুষ্প জামাতিয়া ও চন্দ্র জমাতিয়া।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top