ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।।ঋষ্যমুখে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। তাতে গজারিয়া খেলবে জয়পুরের বিরুদ্ধে। ঋষ্যমুখ দ্বাদশ শ্রেণি স্কুল মাঠে রাজদূত ব্যায়ামাগার ও সামাজিক সংস্থা আয়োজিত বীর বিক্রম কিশোর মানিক্য নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এতে জয়পুর বিবেকানন্দ এফ.সি এবং গজারিয়া বটুয়াগামী একাদশ পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জয়পুর বিবেকানন্দ এফ.সি টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে ৪-৩ গোলের ব্যবধানে থাকলু একাডেমিকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। দ্বিতীয় সেমিফাইনালে গজারিয়া বটুয়াগামী একাদশও টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে ৪-৩ গোলের ব্যবধানে মনু তুইকর্মা এবং.সি-কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। টুর্নামেন্ট শেষে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

Football:ঋষ্যমুখে ফুটবল ফাইনাল রবিবার
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















