News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৪.৯ তীব্রতার ভূমিকম্প আন্দামান ও নিকোবরে, কম্পন আতঙ্ক সমগ্র দ্বীপপুঞ্জে
Image

৪.৯ তীব্রতার ভূমিকম্প আন্দামান ও নিকোবরে, কম্পন আতঙ্ক সমগ্র দ্বীপপুঞ্জে

পোর্টব্লেয়ার, ২ সেপ্টেম্বর (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। শুক্রবার দুপুর ১২.৪৩ মিনিট নাগাদ ৪.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পোর্টব্লেয়ার থেকে ২৮৮ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে, দিগলিপুর থেকে ১০৮ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে এবং ক্যাম্পবেল বে থেকে ৭৯১ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, শুক্রবার দুপুর ১২.৪৩ মিনিট নাগাদ ৪.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে, ১৪.১১ অক্ষাংশ এবং ৯৩.৪৯ দ্রাঘিমাংশ। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

সংসদে নিট ইস্যুতে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, রাজনীতি না করার আহ্বান বিরোধীদের: জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস) : নিট মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরীক্ষার্থীদের উদ্বেগের বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার…

ByBySandeep Biswas Jul 22, 2026

‘আন্দোলন চলবেই’, সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আবেদন সিজেপির

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনের মুখ হয়ে ওঠা পরিবেশকর্মী…

ByByNews Desk Jul 22, 2026

দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ১০ বছরে ১৫২টি প্রশ্নফাঁসেও একটিও দোষী সাব্যস্ত নয়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস নিয়ে দ্রুত সংসদে আলোচনা হোক, সব দলকে স্পিকারের সঙ্গে বৈঠকের আহ্বান কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে দ্রুত আলোচনা শুরু করার আহ্বান জানিয়ে বুধবার কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top