News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rajnath Singh: জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সঙ্কটের সময় সর্বদা প্রস্তুত ভারতীয় নৌবাহিনী : রাজনাথ সিং
Image

Rajnath Singh: জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সঙ্কটের সময় সর্বদা প্রস্তুত ভারতীয় নৌবাহিনী : রাজনাথ সিং

কোচি, ২ সেপ্টেম্বর (হি.স.): জাতীয় স্তরে হোক অথবা আন্তর্জাতিক স্তরে, সঙ্কটের সময় সর্বদা প্রস্তুত ভারতীয় নৌবাহিনী। দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এর অন্তর্ভুক্তি অনুষ্ঠানে একথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আইএনএস বিক্রান্তের অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা আরও বাড়বে।

শুক্রবার সকালে কেরলের কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আইএনএস বিক্রান্তের অন্তর্ভুক্তি এটাই নিশ্চিত করল যে ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যে আমাদের প্রয়াস একটি বিচ্ছিন্ন নীতি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে যে বিশাল রূপান্তরমূলক পরিবর্তন ঘটছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ।” প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, আইএনএস বিক্রান্ত আত্মনির্ভর ও উচ্চাকাঙ্ক্ষী ভারতের অনন্য প্রতীক।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top