News Flash

  • Home
  • প্রধান খবর
  • Suvendu Adhikari:গদ্দার, চোর’ : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ খড়গপুর পুরসভা
Image

Suvendu Adhikari:গদ্দার, চোর’ : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ খড়গপুর পুরসভা

পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর (হি. স.) : বৃহস্পতিবার জেলার খড়গপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কয়েকটি পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সকালে

“চোর ”,“গদ্দার” লেখা কিছু পোস্টার লক্ষ্য করা যায় এলাকায়। সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।পরে খড়গপুর থানার পুলিশ গিয়ে পোস্টারগুলি মুছে দেয়।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে পোস্টারগুলি দেখা যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের মালঞ্চর সুষমা পল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন জায়গায়, ইলেকট্রিক পোস্টের গায়ে পোস্টারগুলি লক্ষ্য করে। পোস্টারে লেখা আছে – “বেইমান, গদ্দার শুভেন্দু। ” কয়েকটি পোস্টারে লেখা আছে – “বাংলাকে কলঙ্কিত করছে, শুভেন্দু।” পোস্টারগুলিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পড়ে। পরে পুলিশ পৌঁছে পোস্টারগুলি জল দিয়ে মুছে দেয়।
পোস্টারগুলি কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামাঙ্কিত ছিল না। সে কারণে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, সে সম্পর্কে সম্যক ধারণা দিতে পারেননি স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ মনে হয় কাল রাতে কেউ মেরে দিয়ে গিয়েছে। কারা করেছে, আমাদের পক্ষে বলা সম্ভব নয়।” তবে বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। কংগ্রেসের এক স্থানীয় প্রাক্তন কাউন্সিলর বলেন, “আজ সকালে এই পোস্টারগুলো দেখেছি। কিন্তু কে বা কারা লাগিয়েছে তা জানি না।”
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে পোস্টারগুলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাগিয়েছে। বিরোধী দল নেতার নাম কলুষিত করতে এরকম পোস্টার সাঁটানো হয়েছে বলে দাবি তাঁদের। স্থানীয় এক বিজেপি-র নেতা বলেন, “আমাদের নেতাকে এই ভাবে কলুষিত করা যাবে না। উনি বাংলার আইন-শৃঙ্খলা, সংস্কৃতিকে বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এসব করে ওনার বিরুদ্ধে কিছু করা যাবে না।” স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে। তাঁদের কথায়, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফলে এরকম হতে পারে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top